বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটগেড়িয়া গ্রামে
দি নিউজ লায়নঃ বিদ্যুৎপিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের গোটগেড়িয়া গ্রামে।জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম বিষ্ণু পলমল, বয়স আনুমানিক ৬৮ বছর, পেশায় ধানকলের মেকানিক এর কাজ করতেন।
আরো জানা যায় শনিবার সকালে গ্রামে বিদ্যুৎ না থাকার কারণে ইলেকট্রিক ট্রান্সফর্মার এর ফিউজ বাঁধার জন্য উঠছিলেন সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর থানার পুলিশ।
পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। পাশাপাশি কি কারণে ওই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ।অন্যদিকে ওই ঘটনার ফলে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment